অন্নপূর্ণার ৩০০০ টাকা পেতে দেরি কেন? বঞ্চিতদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা!

অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের হাজার হাজার মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা অনুদান পৌঁছানো নিয়ে জটিলতার অবসান ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরকালে তিনি ঘোষণা করেছেন, যেসব আবেদনকারীর স্ট্যাটাস বর্তমানে ‘আন্ডার এনকোয়ারি’ বা ‘আন্ডার ভেরিফিকেশন’ দেখাচ্ছে, তাঁদের সমস্ত যাচাইকরণ প্রক্রিয়া আগামী ৩০ অগাস্টের মধ্যে সম্পন্ন হবে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই যোগ্য প্রার্থীরা তাঁদের বকেয়া টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, তালিকার ত্রুটির কারণে অনেক যোগ্য প্রার্থীর টাকা আটকে রয়েছে। নিয়ম অনুযায়ী, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি, তাঁরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত নন, অথচ ভুলবশত অনেকের নাম তালিকায় ঢুকে পড়েছে। আবার অনেক প্রকৃত যোগ্য প্রার্থীর নাম ভুলবশত বাদ পড়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারি আধিকারিকদের পাশাপাশি বিধায়কদের মাঠে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের বলা হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়িয়ে ভুলবশত যুক্ত বা বাদ পড়া নামগুলো চিহ্নিত করে যোগ্যদের তালিকা নির্ভুলভাবে তৈরি করতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *