স্বাস্থ্যসাথীর পরে বড় চমক, এবার বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা!

পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত হয়েও যারা বিভিন্ন আর্থসামাজিক কারণে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পান না, তাদের জন্য রাজ্য সরকার নতুন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (MMSBY) চালু করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। স্বাস্থ্যসাথীর মতো এই প্রকল্পের সুবিধাও ফ্লোটার ভিত্তিতে পাওয়া যাবে, তবে এতে পরিবারের প্রতিটি সদস্যের নামে আলাদা কার্ড ইস্যু করা হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা নেই এবং পুরনো রোগও এই বিমার অন্তর্ভুক্ত থাকবে।

তবে এই প্রকল্পের সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে, অন্য কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি স্বাস্থ্য প্রকল্প, ইএসআই বা পেনশনভোগী হলে এবং ৭০ বছরের বেশি বয়সিরা (যারা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত) এই প্রকল্পের আওতা থেকে বাদ পড়বেন। এছাড়া, চিকিৎসার খরচ আগে বহন করে পরে ফেরতের (রিইম্বার্সমেন্ট) কোনো ব্যবস্থা নেই। চিকিৎসা নেওয়ার সময় আধারভিত্তিক প্রমাণীকরণ ও আভা (ABHA) কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আয়ুষ্মান ভারতের নির্ধারিত প্যাকেজ অনুযায়ী এবং ওই তালিকায় থাকা হাসপাতালগুলোতেই এই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। গত ২২ জুলাই রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর ২৫ জুলাই স্বাস্থ্য দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *