স্বাধীনতা দিবস নিয়ে ছোটদের জন্য সেরা ১০ লাইনের সহজ রচনা!
প্রতি বছর ১৫ই আগস্ট অত্যন্ত উদ্দীপনা ও মর্যাদার সঙ্গে ভারতে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ১৯৪৭ সালের এই দিনে দীর্ঘ সংগ্রামের পর ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে এবং পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীনতা অর্জন করে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি ভারতবাসীর কাছে দিনটি অত্যন্ত আনন্দের ও গৌরবের।
স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে সারা দেশজুড়ে জাতীয় পতাকা ‘তেরঙা’ উত্তোলন করা হয় এবং বীর স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। দিল্লির লাল কেল্লায় প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন ও ভাষণের অনুষ্ঠানটি সারা দেশে গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়। পাশাপাশি দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি কার্যালয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এই উৎসব মানুষের মনে দেশপ্রেম, একতা ও সম্প্রীতির ভাবনাকে নতুন করে জাগ্রত করে।