১৫ আগস্ট স্বাধীনতা দিবস নিয়ে সেরা দুটি সহজ রচনা শিখুন এক নিমেষেই!
প্রতি বছর ১৫ আগস্ট ভারতজুড়ে অত্যন্ত মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পালন করা হয়। ১৯৪৭ সালের এই দিনে দীর্ঘ সংগ্রামের পর ভারত প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে। দেশের প্রতিটি নাগরিকের কাছে এই দিনটি অত্যন্ত আনন্দের ও গৌরবের, যেখানে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শহীদ ও বীর স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও আত্মবলিদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
এই জাতীয় উৎসব উপলক্ষে রাজধানী দিল্লির লাল কেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজসহ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেন। একই সাথে দেশের প্রতিটি প্রান্তের স্কুল, কলেজ, সরকারি কার্যালয় এবং স্থানীয় ক্লাবে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। এই দিবসটি প্রতিটি ভারতীয়র মনে দেশপ্রেম ও ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত করে এবং দেশের অগ্রগতি ও অর্জিত স্বাধীনতা রক্ষার শপথ গ্রহণের প্রেরণা যোগায়।