অপরাধ ও সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স! রাজ্য সরকারের নতুন হেল্পলাইন চালু

রাজ্যজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড, সিন্ডিকেট রাজ ও বেআইনি কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একাধিক নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। মঙ্গলবার ভবানী ভবনে এই বিশেষ ‘শর্ট কোড’ নম্বরগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর তিনি কন্ট্রোল রুম পরিদর্শন করে কাজের পরিধি খতিয়ে দেখেন।

সাধারণ নাগরিকদের জন্য নির্দিষ্ট অপরাধের ভিত্তিতে আলাদা নম্বর চালু করা হয়েছে। এর মধ্যে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে ১৫৫৩৩৫, কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪, অবৈধ রোড ট্যাক্স আদায়ের জন্য ১৫৫৩৩৭ এবং বেআইনি চোলাই মদ সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৯ নম্বরে ফোন করা যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। তবে এই সুবিধার যাতে অপব্যবহার না হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি জানান, ব্যক্তিগত স্বার্থে ভুল তথ্য দিলে অভিযোগকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *