সংসদে রাহুলের তোপ, পড়ুয়াদের ওপর গুলি চালানোর নির্দেশ অমিত শাহের!

প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল নিয়ে উত্তাল লোকসভা, অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

নয়াদিল্লি: প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনার সময় লোকসভায় তীব্র হট্টগোলে জড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এক ছাত্রীর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে ‘ইডিয়ট’ ও ‘অন্ধভক্ত’ শব্দ দুটি ব্যবহার করায় শাসক দলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। রাহুল গান্ধী অবশ্য দাবি করেন, তিনি শাসক দলের কাউকে ব্যক্তিগতভাবে ‘ইডিয়ট’ বলেননি, বরং এক ছাত্রীর মন্তব্যের সূত্র ধরেই তিনি কথাটি বলেছেন। তবে এই শব্দপ্রয়োগকে অসংসদীয় আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি তোলেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা।

বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে যন্তর মন্তরে প্রতিবাদী ছাত্রদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার গুরুতর অভিযোগ আনেন। তিনি দাবি করেন, ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে এবং তাদের শরীরে পেলেটও লেগেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রমাণ দাবি করে বলেন, তথ্যপ্রমাণ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করা যায় না। এনডিএ সাংসদদের একাংশ রাহুলের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। পরে লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীকে মনে করিয়ে দেন যে, সংসদে কোনো গুরুতর অভিযোগ তোলার ক্ষেত্রে যথাযথ তথ্যপ্রমাণ থাকা বাধ্যতামূলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *