মাদকের বিরুদ্ধে জেগেছে যুবসমাজ, জেনে নিন ‘নশা মুক্ত যুবা’ অভিযানের আদ্যোপান্ত!

২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য অর্জনে আগামী ২ আগস্ট ‘নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘জন ভাগিদারি’ বা গণ-অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের বিরুদ্ধে এক সর্বভারতীয় আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বানে সাড়া দিয়ে ‘MY Bharat’ প্ল্যাটফর্মের অধীনে এই কার্যক্রম পরিচালিত হবে। অভিযানের প্রথম দিনে দেশের প্রায় ১০ হাজার স্থানে একযোগে এক কোটিরও বেশি যুবক-যুবতী মাদকের বিরুদ্ধে লড়াই ও দেশ গঠনের শপথ গ্রহণ করবেন।

এই উদ্যোগটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়, বরং ১০০ সপ্তাহব্যাপী একটি দীর্ঘমেয়াদী আন্দোলন হিসেবে পরিচালিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির আওতায় প্রতি রবিবার খেলাধুলো, ম্যারাথন, মেডিটেশন, পথনাটক ও সচেতনতামূলক শিবিরের মতো নানা সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে। ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও এবং আধ্যাত্মিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এই অভিযানের ৫০তম, ৭৫তম এবং ১০০তম সপ্তাহে সেরা ভলান্টিয়ার ও সংস্থাগুলোকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *