কন্যাশ্রী থেকে কন্যারত্ন, রাজ্য সরকারের এই চমকপ্রদ সিদ্ধান্তে তোলপাড়!
July 30, 2026
পশ্চিমবঙ্গের জনপ্রিয় কন্যাশ্রী ও সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, এখন থেকে কন্যাশ্রী প্রকল্প ‘কন্যারত্ন’ এবং সবুজ সাথী প্রকল্প ‘সারথী’ নামে পরিচিত হবে। তবে নাম পরিবর্তন করা হলেও এই প্রকল্পগুলির সুবিধা ও পরিচালনার নিয়ম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে তিনি স্পষ্ট করেছেন।
২০১৩ সালে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের আওতায় ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীরা বার্ষিক এক হাজার টাকা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার পর অবিবাহিত সাপেক্ষে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পান। পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী আগামী ১৪ আগস্ট ‘কন্যাশ্রী দিবস’ পালন করা হলেও, এখন থেকে তা ‘কন্যারত্ন’ প্রকল্পের অংশ হিসেবেই গণ্য হবে।