মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স, বিপাকে ভিনরাজ্যের চালকরা!

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্রে ট্যাক্সি, অটো এবং অ্যাপ-ভিত্তিক ক্যাব চালাতে হলে এবার চালকদের জন্য মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করা হচ্ছে। মোটর ভেহিকেলস অ্যাক্ট সংশোধন করে এই নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য সরকার। শুধুমাত্র গাড়ি চালক নন, যাঁদের নামে রুট পারমিট রয়েছে, তাঁদের ক্ষেত্রেও মারাঠি ভাষার ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক করা হয়েছে। নিয়ম কার্যকর করতে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

নয়া বিধান অনুযায়ী, মারাঠি ভাষায় পারদর্শী না হলে চালকদের প্রথমে এক মাসের নোটিস দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভাষা শিখতে ব্যর্থ হলে লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হবে। এরপরও সুরাহা না হলে লাইসেন্স চিরতরে বাতিল করা হবে। সরকারের যুক্তি, যাত্রীদের সঙ্গে যোগাযোগ সহজ করতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে বিরোধীদের মতে, এই সিদ্ধান্তের ফলে ভিনরাজ্যের অমারাঠি চালকরা বড় ধরনের বিপাকে পড়বেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *