চাকরি না থাকলেও গৃহবধূদের দিতে হবে আয়কর, জেনে নিন কেন!
বার্তা ডেস্কঃ
চাকরি বা নির্দিষ্ট মাসিক বেতন না থাকলেও দেশের অনেক গৃহবধূকে আয়কর এবং আয়কর রিটার্ন বা ITR জমা দিতে হতে পারে। সাধারণত অনেকের ধারণা আয় না থাকলে করের কোনো ঝামেলা নেই, তবে ব্যাংক অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের (FD) সুদ, বাড়ি ভাড়া কিংবা নির্দিষ্ট সীমার বেশি উপহার বা বিনিয়োগ থেকে আয় থাকলে এই নিয়ম প্রযোজ্য হয়। নতুন কর ব্যবস্থায় চার লক্ষ টাকা এবং পুরনো কর ব্যবস্থায় আড়াই লক্ষ টাকার বেশি বার্ষিক আয় হলে গৃহবধূদেরও এই আইনি বাধ্যবাধকতার মধ্যে পড়তে হতে পারে।
তবে স্বামীদের দেওয়া সংসার খরচের টাকা বা নির্দিষ্ট কিছু উপহার সাধারণত আয় হিসেবে গণ্য হয় না। করযোগ্য আয়ের হিসাব করার সময় ব্যাংক সুদ, ভাড়ার আয় এবং বিনিয়োগের লাভ যুক্ত করার পর আয়কর আইনের নিয়ম অনুযায়ী পিপিএফ, স্বাস্থ্যবিমা বা অন্যান্য ক্ষেত্রে অনুমোদিত ছাড় বা ডিডাকশন বাদ দেওয়া যায়। তাই চাকরিজীবী না হলেও বাড়ির নারীদের জন্য আর্থিক লেনদেনের এই সমস্ত নিয়ম সচেতভাবে জেনে রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় আইনি জটিলতা তৈরি হতে পারে।