অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ৭৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বড় বিপাকে তৃণমূল!

বার্তা ডেস্কঃ

২০২০ সালে ডায়মন্ড হারবারে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও দলের কর্মীদের ওপর হামলার ঘটনায় ফের সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর পিএ সুমিত রায় এবং জাহাঙ্গীর খানসহ মোট ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিযোগ অনুযায়ী, সে সময় প্রায় ১০০ জনেরও বেশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজেপি নেতাদের ওপর চড়াও হয়ে মারধর করেছিল। তৎকালীন সময়ে বিষয়টি জানালেও কোনো এফআইআর নেওয়া হয়নি এবং অভিযুক্তরাও গ্রেপ্তার হয়নি বলে জানান বিজেপি নেতৃত্ব।

ঘটনার এতদিন পর প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সহকারে ডায়মন্ড হারবার থানার দ্বারস্থ হয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। অভিজিৎ দাসের দাবি, এই হামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত ছিল। পুলিশ প্রশাসন ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। অন্যদিকে, শুধু এই হামলাই নয়, নদিয়া ও মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকায় সরকারি জমির মাটি বেআইনিভাবে বিক্রির অভিযোগেও পৃথক এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেশ কয়েকজন প্রাক্তন বিধায়কসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *