ঐতিহ্য ভেঙে ইতিহাস, স্বাধীনতা দিবসে সুন্দরবনের গ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু!

বার্তা ডেস্কঃ

কলকাতা: স্বাধীনতা দিবস উদযাপনে এই প্রথমবার এক অনন্য নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন কলকাতার রাজপথেই মুখ্যমন্ত্রীরা জাতীয় পতাকা উত্তোলন করে আসলেও, এবার সেই ঐতিহ্য ভেঙে সুন্দরবনের গোসাবার কিষাণ মাণ্ডিতে তেরঙ্গা ওড়াবেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির জন্য গোসাবা কাছারি মাঠ ও ঝিলা ফরেস্ট ক্যাম্পের মতো একাধিক জায়গা পরিদর্শন করা হয়েছিল। অবশেষে ভৌগোলিক সুবিধাকে প্রাধান্য দিয়ে গোসাবার কিষাণ মাণ্ডিকেই মূল অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সুন্দরবন জুড়ে এখন কড়া নিরাপত্তা ও তীব্র প্রশাসনিক ব্যস্ততা।

অন্যদিকে, কলকাতার রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও থাকছে বিশেষ আকর্ষণ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়া নির্দেশ দেওয়া হয়েছে যে, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় রাজ্যগুলোকে অন্য পাঁচটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে হবে। উদ্দেশ্য—বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক মেলবন্ধন আরও শক্ত করা।

কেন্দ্রের নির্দেশিকায় আরও জানানো হয়েছে:

  • অনুষ্ঠানের সময়: জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সকাল ৯টার পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করতে হবে।
  • রাজ্যপালের বাসভবনে ‘অ্যাট হোম’: স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনে বিশেষ ‘অ্যাট হোম’ সংবর্ধনার আয়োজন থাকবে। সেখানে অলিম্পিক পদকজয়ী, পদ্ম পুরস্কারপ্রাপ্ত, শহিদ পরিবার, স্বচ্ছতাকর্মী, শিক্ষক ও কৃতী গবেষকদের মতো ২৫ থেকে ৫০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে।
  • দেশাত্মবোধক ব্যান্ড: দেশপ্রেম বাড়াতে দেশের প্রায় ৩৪৩টি গুরুত্বপূর্ণ স্থানে ব্যান্ড পারফর্ম্যান্সের ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *