মমতার আপত্তি তুচ্ছ করে স্যালুট! স্বাধীনতা দিবসে বিশেষ সম্মানে ভূষিত দময়ন্তী সহ ৬ আইপিএস

বার্তা ডেস্কঃ

কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা দিবসের মঞ্চে রাজ্যের ৬ জন প্রবীণ আইপিএস অফিসারকে ‘মুখ্যমন্ত্রী মেডেল’ সম্মানে ভূষিত করতে চলেছে রাজ্য সরকার। এই সম্মাননাপ্রাপকদের তালিকায় রয়েছেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, জয়রামন, প্রনব কুমার এবং কুনাল আগরওয়াল। রাজনৈতিক প্রতিকূলতা ও প্রশাসনিক চাপ উপেক্ষা করে ন্যায়ের পথে অবিচল থাকা এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের জন্য তাঁদের এই রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হচ্ছে। বিশেষত, অতীতের নানা টানাপোড়েন ভুলে কর্মকর্তাদের কাজের যোগ্য মূল্যায়ন করতেই শুভেন্দু অধিকারী সরকারের এই বিশেষ সিদ্ধান্ত।

আইন-শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন জটিল তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত এই আধিকারিকরা। বহুল চর্চিত পার্ক স্ট্রিট মামলার তদন্তকারী দময়ন্তী সেন থেকে শুরু করে দুর্নীতিবিরোধী তদন্তে দক্ষ অফিসার জয়রামন কিংবা তদন্তে স্বচ্ছতা বজায় রাখা অজয় কুমার—প্রত্যেকেই প্রশাসনিক ক্ষেত্রে সততার নজির গড়েছেন। সরকারের মতে, যাঁরা রাজনৈতিক প্রভাব বা অঙ্গুলিহেলন থেকে দূরে থেকে নিজেদের কর্তব্যে স্থির ছিলেন, তাঁদের এই স্বীকৃতি প্রদান মূলত কাজের যোগ্য সম্মান দেওয়ারই একটি ঐতিহাসিক প্রয়াস। ১৫ আগস্টের বিশেষ মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সাহসী অফিসারদের হাতে সম্মাননা তুলে দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *