ঘুষ দিলেই সিবিআই ফ্রেমে! নিজাম প্যালেসের নতুন পোস্টারে তোলপাড়

বার্তা ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতি রুখতে অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ডাকঘর, রেলওয়ে কিংবা কোনো কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করিয়ে দেওয়ার নামে কেউ ঘুষ চাইলে সরাসরি সিবিআই-কে জানানোর আহ্বান জানানো হয়েছে। এই মর্মে কলকাতা শহরসহ নিজাম প্যালেসে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষাত বিশিষ্ট পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছে, যেখানে যোগাযোগের জন্য ইমেল ও হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে সিবিআই তদন্তের পরিধি ও ক্ষমতা আগের থেকে অনেকটাই সুদৃঢ় হয়েছে, যা দুর্নীতির বিরুদ্ধে নতুন অধ্যায়ের সূচনা করছে।

অন্যদিকে, রাজ্য প্রশাসনও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে এগোচ্ছে। রাজ্য দুর্নীতি দমন শাখা সাধারণ মানুষের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর (৯৮৩৬২৩৩৮৯১) চালু করেছে। সম্প্রতি একটি সাব-হেলথ সেন্টার নির্মাণের বিল পাস করানোর বদলে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে বিমল সাহা নামে এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে ফাঁদ পেতে কেমিক্যাল টেস্টের (ফেনলফথালিন পরীক্ষা) মাধ্যমে হাতেনাতে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা।

সব মিলিয়ে, কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্য দুর্নীতি দমন শাখা—উভয় পক্ষই এখন দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে পুরোদমে ময়দানে নেমেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *