ডলারের একচ্ছত্র আধিপত্যে চরম আঘাত, দিল্লি আসছেন ইরানের প্রেসিডেন্ট!

বার্তা ডেস্কঃ

আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান।পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের জেরে তীব্র উত্তেজনার আবহেই তাঁর এই ভারত সফর আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।সম্প্রতি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি জানিয়েছেন, তেহরান খুব শীঘ্রই ব্রিকস-এর প্রতিষ্ঠিত ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’-এ যোগ দিতে চলেছে। বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনে মার্কিন ডলারের বিকল্প পথ খোঁজার এই পদক্ষেপ ইরানসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য এক নতুন বার্তা বহন করছে।

অন্যদিকে, ব্রিকস জোটের নতুন মুদ্রা চালুর জল্পনা তৈরি হতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেছিলেন, ডলারের বদলে বিকল্প মুদ্রা আনা হলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে এই কড়া বার্তা সত্ত্বেও ইরান পিছু হটার লক্ষণ দেখায়নি, বরং বহু রাষ্ট্রই আন্তর্জাতিক বাণিজ্যে ওয়াশিংটনের একচ্ছত্র প্রভাব ও ডলারকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে অনুষ্ঠেয় সম্মেলনে ইরান প্রেসিডেন্টের উপস্থিতি হোয়াইট হাউসের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *