১৯৫০-এর রেকর্ড ভাঙতে চলেছে সুপার এল নিনো, ভারতের বর্ষায় কি আসছে বড় বিপদ!

বার্তা ডেস্কঃ

চলতি বছরের শেষ দিকেই আছড়ে পড়তে চলেছে শতাব্দীর অন্যতম শক্তিশালী ‘সুপার এল নিনো’। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্ট অনুযায়ী, ১৯৫০ সালের পর এমন তীব্র রূপ নেয়নি এই প্রাকৃতিক ঘটনা। উত্তর গোলার্ধে শীতকালে এর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা রেকর্ড ছুঁতে পারে এবং বিভিন্ন অঞ্চলে খরা, তীব্র দাবদাহ ও অস্বাভাবিক বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে ভারতেও। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষভাগে এই ঐতিহাসিক ঘটনা ঘটার ৬৯ শতাংশ সম্ভাবনা রয়েছে, যা দেশের মৌসুমি বায়ুকে দুর্বল করে দিতে পারে। ইতিমধ্যেই চলতি বর্ষায় স্বাভাবিকের তুলনায় ১২ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এল নিনোর এই তীব্র প্রভাবে ভারতের কৃষিকাজ ও সামগ্রিক জলবায়ুতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *