নিট কাউন্সেলিংয়ে বড় ধাক্কা, ক্যাটেগরি বদলের পথ বন্ধ করল এনএমসি!

বার্তা ডেস্কঃ

নিট-ইউজি ২০২৬-এর কাউন্সেলিং চলাকালীন নিজেদের সংরক্ষণ শ্রেণি বা ক্যাটেগরি পরিবর্তন করে ইডব্লিউএস (EWS) সুবিধার আর্জি জানানো পরীক্ষার্থীদের ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া শুরুর পর ওবিসি-এনসিএল বা জেনারেল ক্যাটেগরির পরীক্ষার্থীদের ইডব্লিউএস-এ স্থানান্তরের এই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলায় রাজ্য, এনটিএ (NTA) এবং মেডিক্যাল কাউন্সেলিং কমিটি যুক্তির মাধ্যমে জানায়, মাঝপথে ক্যাটেগরি পরিবর্তনের অনুমতি দিলে সার্বিক মেধা তালিকা ও আসন বণ্টন ব্যবস্থা বিপর্যস্ত হবে।

বিচারপতি সিনহা তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানান, ভর্তি প্রক্রিয়ার ‘খেলা’ শুরু হয়ে যাওয়ার পর মাঝপথে নিয়ম বদলানো সম্ভব নয়। কোনও একজন প্রার্থীর ক্যাটেগরি পরিবর্তন হলে ইডব্লিউএস তালিকার অন্যান্য প্রার্থীদের মেধা ক্রম, পছন্দ ও ভর্তির সুযোগ সরাসরি প্রভাবিত হতে পারে, যা গোটা প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি করবে। তবে যাঁদের ইডব্লিউএস শংসাপত্রের আবেদন বকেয়া রয়েছে, তা আইন অনুযায়ী দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। এর ফলে আইনি জটিলতায় থাকা নিট পরীক্ষার্থীদের বিকল্প পথে সংরক্ষণের সুযোগ পাওয়ার আশা আপাতত বন্ধ হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *