জামিন পেলেন প্রাক্তন বিধায়ক, কিন্তু জেল থেকে মুক্তি মিলবে কি?

বার্তা ডেস্কঃ

আরজি কর কাণ্ডে জামিন পেলেও স্বস্তি মিলল না তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের। বৃহস্পতিবার ওড়িশার পুরী থেকে গ্রেফতারের পর শুক্রবার তাঁকে কঠোর নিরাপত্তার মধ্যে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে আরজি কর মামলার শুনানিতে তাঁর আইনজীবী ৭৮ বছর বয়সি নেতার অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের আবেদন জানান। সমস্ত পক্ষ শোনার পর আদালত এই মামলায় তাঁর জামিন মঞ্জুর করে। তবে আইনি জটিলতা কাটেনি, কারণ একই শুনানিতে তাঁর বিরুদ্ধে যুক্ত হওয়া একটি লটারি প্রতারণা মামলায় তাঁকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে পেশের সময় খড়দহ থানা ও আদালত চত্বরে নির্মল ঘোষকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ জনতা। চরম উত্তেজনার মাঝে তাঁকে লক্ষ্য করে ডিম, কাদা ও জুতোর মালা ছোড়া হয়। উল্লেখ্য, নির্যাতিতার বাবার করা লিখিত অভিযোগের ভিত্তিতে ওড়িশার বালেশ্বরের একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। রাজ্য পুলিশের নজর এড়াতে তিনি নিজের মোবাইল ফোন সুইচড অফ করে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ তাঁকে পাকড়াও করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *