আর নয় প্যানিক! বাড়ি বসেই হোয়াটসঅ্যাপে ডাউনলোড করুন আপনার আধার কার্ড
August 15, 2026
বার্তা ডেস্কঃ
জরুরি দরকারে বাইরে বেরিয়ে আধার কার্ড বাড়িতে ফেলে আসার চিন্তার দিন শেষ। MyGov হেল্পডেস্ক এবং DigiLocker-এর যৌথ উদ্যোগে এখন খুব সহজেই আপনার WhatsApp-এ আধার কার্ডের অফিশিয়াল ডিজিটাল কপি ডাউনলোড করে নিতে পারবেন।
WhatsApp-এ আধার কার্ড ডাউনলোডের নিয়ম:
- নম্বর সেভ: প্রথমে মোবাইলে +91-9013151515 নম্বরটি ‘MyGov Helpdesk’ নামে সেভ করুন।
- মেসেজ ও অপশন নির্বাচন: WhatsApp খুলে উক্ত নম্বরে “Hi” লিখে পাঠান এবং নির্দেশিত অপশন থেকে DigiLocker পরিষেবাটি বেছে নিন।
- ভেরিফিকেশন: আপনার অ্যাকাউন্ট কনফার্ম করে আধার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিন। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাওয়া OTP-টি চ্যাটে লিখে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- ডাউনলোড: ভেরিফিকেশন সফল হলে ইস্যু করা নথির তালিকা থেকে আধার বেছে নিলেই সরাসরি চ্যাটে চলে আসবে আধার কার্ডের PDF ফাইল।
প্রয়োজনীয় শর্তাবলী:
- আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক।
- একটি সক্রিয় DigiLocker অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাতে আধার যুক্ত থাকতে হবে।