‘দিমাগি নকশাল’দের অবিলম্বে চিহ্নিত করে বিচ্ছিন্ন করুন, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর কড়া বার্তা!

বার্তা ডেস্কঃ

দেশের মাটিতে মাওবাদী সমস্যা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ফের একবার কড়া প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি স্পষ্টভাবে জানান যে, সমাজের গভীরে এখনও ‘দিমাগি নকশাল’ বা নির্দিষ্ট মানসিকতার নকশালপন্থীরা সক্রিয় রয়েছে। এই ধরনের দেশবিরোধী শক্তিগুলিকে দ্রুত চিহ্নিত করে সমাজ থেকে আলাদা করার ওপর জোর দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত কয়েক দশকে মাওবাদী হিংসার কারণে দেশের বহু তরুণের ভবিষ্যৎ ও সোনালী স্বপ্ন নষ্ট হয়ে গেছে। পথভ্রষ্ট হয়ে অনেকেই ভুল পথে পা বাড়িয়েছেন, যা দেশের সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। এই ধ্বংসাত্মক পথ ছেড়ে যুবসমাজকে সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি দেশবিরোধী মানসিকতাকে শক্ত হাতে মোকাবিলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *