১৪ বছর অপেক্ষা, তবুও অধরা! রাজধানীর বুকে পুলিশ পেল ৩০টি নতুন গাড়ি
বার্তা ডেস্কঃ
বিশ্বমঞ্চে বড় বড় কূটনৈতিক পদক্ষেপ ও সামরিক শক্তির আসফালন সত্ত্বেও ভেতরে ভেতরে পাকিস্তানের দৈন্যদশা কতটা প্রকট, তা আবারও সামনে এলো। আন্তর্জাতিক মঞ্চে বড় ভূমিকা কিংবা অন্যান্য দেশের সাথে প্রতিরক্ষা চুক্তির জল্পনা থাকলেও, খোদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পুলিশকেই তাদের জরুরি চাহিদার মাত্র ৩০টি নতুন গাড়ি পাওয়ার জন্য দীর্ঘ ১৪টি বছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সম্প্রতি পুলিশের হাতে এই গাড়িগুলির চাবি তুলে দিয়ে পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দাবি করেন, এই পদক্ষেপের মাধ্যমে ইসলামাবাদ পুলিশকে তারা দেশের মধ্যে একটি ‘মডেল পুলিশ’ বাহিনী হিসেবে গড়ে তুলবেন।
তবে চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের অভ্যন্তরীণ চিত্র এতে ঢেকে রাখা যাচ্ছে না। বৈদেশিক মুদ্রার ঘাটতি ও আইএমএফ-এর ওপর ক্রমবর্ধমান নির্ভরতার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দৈন্যদশা দেশটির সামগ্রিক প্রশাসনিক সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। একদিকে বিপুল পরিমাণ বৈদেশিক আর্থিক সহায়তার আশায় তারা বহির্বিশ্বের দিকে তাকিয়ে রয়েছে, অন্যদিকে দেশের মূল প্রশাসনিক কাঠামোর এই ঢিলেঢালা ও জরাজীর্ণ অবস্থা তাদের অভ্যন্তরীণ সংকট ও ভঙ্গুর আর্থিক পরিস্থিতির নির্মম বাস্তবতাই প্রকাশ করছে।