কারাগারে বসে খুনের ছক! নদীয়ায় কংগ্রেস নেতা ও ছেলে খুনে কাঠগড়ায় তৃণমূল প্রধান

বার্তা ডেস্কঃ

নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ান হত্যাকাণ্ডে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, শনিবার রাতে চারচাকার গাড়িতে বাড়ি ফেরার পথে বেথুয়াডহরি রেলগেটের কাছে তাঁদের গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এরপর গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতীরা। ফতেমা বিবি ছাড়াও তাঁর দুই সহযোগী সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখকে আদালতে পেশ করে হেফাজতে চেয়েছে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, এলাকাভিত্তিক রাজনৈতিক প্রভাব বৃদ্ধির কারণেই পরিকল্পিতভাবে এই জোড়া খুন করা হয়েছে। অভিযোগের তির হরনগর পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা জেলবন্দি প্রভাবশালী তৃণমূল নেতা জুব্বার শেখের দিকে। পরিবারের অভিযোগ, কারাগারে থেকেই তিনি খুনের ছক কষেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পারদ চড়েছে; রাজ্যজুড়ে ‘কালাদিবস’ পালনের ডাক দিয়েছে কংগ্রেস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *