জাপানের ৮০ শতাংশ দেবদেবীই ভারতীয়! জানেন কোন রূপে পূজিত হন ব্রহ্মা ও মহাদেব?

বার্তা ডেস্কঃ

জাপানের প্রাক্তন রাষ্ট্রদূত ইয়াসুকুনি এনোকির এক চাঞ্চল্যকর মন্তব্য অনুযায়ী, সে দেশের প্রায় ৮০ শতাংশ দেবদেবীর শেকড় লুকিয়ে রয়েছে ভারতীয় সংস্কৃতিতে। জাপানের নিজস্ব শিন্তো ধর্ম এর বাইরে থাকলেও, বৌদ্ধ ও পৌরাণিক ধারার বহু গুরুত্বপূর্ণ দেবদেবীর সঙ্গে ভারতীয় সংস্কৃতির সরাসরি মিল রয়েছে। জাজল ধর্মাচারে ব্রহ্মা পরিচিত ‘বন-তেন’ নামে, যাঁর রয়েছে চারটি মাথা এবং রাজহংসের মতো ঐতিহ্যবাহী রূপকল্প। একইভাবে, ভারতের বিদ্যার দেবী সরস্বতী জাপানে ‘বেনজাইটেন’ হিসেবে পূজিত হন, যাঁর হাতে বীণার পরিবর্তে দেখা যায় বিওয়া নামক বাদ্যযন্ত্র।

এই তালিকায় বাদ যাননি মহাদেব কিংবা ধনসম্পদের দেবী লক্ষ্মীও। জাজলদের কাছে ভগবান শিব পরিচিত ‘দাইকোকতেন’ বা ‘মাহাকারা’ নামে, যাঁকে কৃষি, যুদ্ধ ও উর্বরতার দেবতা হিসেবে বিশেষ শ্রদ্ধা করা হয়। অন্যদিকে, দেবী লক্ষ্মী সেখানে ‘কিছিজো তেন’ নামে পরিচিত এবং তিনিও দেবী লক্ষ্মীর মতোই পদ্মাসনে অধিষ্ঠিত। বিঘ্নহর্তা গণেশও জাপানে ‘বিনায়াকা তেন’ নামে পূজিত হন, যা মূলত সন্তানপ্রাপ্তির কামনায় আরাধনা করা হয়। প্রাচীন এই দুই সভ্যতার আধ্যাত্মিক সংযোগ সত্যিই বিস্ময়কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *