স্বাধীনতা দিবসে ধর্মীয় স্লোগান! লাড্ডু বিতর্কের জেরে স্কুলে তুলকালাম!

বার্তা ডেস্কঃ

দেশের ৮০তম স্বাধীনতা দিবসে বাগদার বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। স্কুলের স্বাধীনতা দিবস উদযাপনের মিছিলে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন ছাত্রী ধর্মীয় স্লোগান তোলে বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই স্থানীয় স্তরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। কেন এমন আচরণ করা হলো তা জানতে চাইলে অভিযুক্ত ছাত্রীরা নির্লিপ্তভাবে জানায় যে তারা কেবল লাড্ডু খেতে এসেছিল। দেশের এই পবিত্র ও গর্বের দিনে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও আচরণের তীব্র নিন্দা জানানো হয়েছে।

এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় জনতা পার্টি। বাগদা ৩ নম্বর মণ্ডলের পক্ষ থেকে বাজিতপুর বাজারে বিক্ষোভ মিছিল করা হয় এবং স্কুল গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি, অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং স্কুল থেকে ছাড়পত্র দেওয়ার দাবি জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বাধীনতা দিবসের মতো পবিত্র দিনে এই ধরনের শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করা হবে না। পুরো বিষয়টি ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *