শহরের রাস্তায় আসছে পিঙ্ক বাস! জেনে নিন কোন রুটে চলবে এই বিশেষ পরিষেবা?

বার্তা ডেস্কঃ

রাজধানী ঢাকার রাস্তায় মঙ্গলবার থেকে নারীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বিশেষ দোতলা পিঙ্ক বাস পরিষেবা। এই বাসের অন্যতম বড় আকর্ষণ হলো, এর চালক থেকে শুরু করে কন্ডাক্টর ও অন্যান্য সমস্ত দায়িত্ব পালন করবেন নারীরাই। এর ফলে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি তাঁদের কর্মসংস্থানের এক নতুন সুযোগ তৈরি হবে। বাংলাদেশ সড়ক পরিবহণ নিগমের তত্ত্বাবধানে এই প্রকল্পের জন্য নির্বাচিত কর্মীরা ইতিমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

মঙ্গলবার আয়োজিত এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। প্রশাসন জানিয়েছে, ঢাকায় এই উদ্যোগ সফল হওয়ার পর ধাপে ধাপে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের মতো বড় শহরগুলোতেও মহিলা পরিচালিত বাস চালু করা হবে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের আশা, এই পদক্ষেপের ফলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং আত্মবিশ্বাস আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *