মোদির সমর্থনে চাকরি ছাড়লেন কনস্টেবল, খালি পায়ে থাকার অদম্য শপথ!
August 18, 2026
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরএসএসের সমর্থনে নিজের সরকারি চাকরি ছেড়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন গুজরাটের পুলিশ কনস্টেবল রামগর মোহানগর। অনেক কষ্টে পাওয়া চাকরি ত্যাগ করে তিনি নিজেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজে পূর্ণাঙ্গভাবে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন। মূলত দিল্লিতে যন্তর মন্তরে সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন দেখার পরই তিনি এই সিদ্ধান্ত নেন বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন।
নিজের ভিডিওতে ওই যুবক স্পষ্ট জানান যে, দেশ ও যুবকদের স্বার্থে মোদি সরকারের গৃহীত নীতিগুলোর পাশে দাঁড়াতেই তাঁর এই ইস্তফা। একই সঙ্গে তিনি এক কঠোর প্রতিজ্ঞা গ্রহণ করেছেন যে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে জয়ী না হওয়া পর্যন্ত তিনি সম্পূর্ণ খালি পায়ে থাকবেন এবং কোনো জুতো ব্যবহার করবেন না।