মহিলাদের ফ্রি বাস যাত্রা! আজই বানিয়ে নিন এই জরুরি কার্ড
বার্তা ডেস্কঃ
রাজ্যজুড়ে সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত নিশ্চিত করতে এক নতুন নিয়ম কার্যকর করেছে সরকার। গত ১ জুন থেকে এই পরিসেবা রাজ্যজুড়ে শুরু হলেও এবার থেকে সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করার জন্য ‘পিঙ্ক কার্ড’ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। হাতে এই বিশেষ কার্ড থাকলে যাত্রীদের আর কোনো অতিরিক্ত পরিচয়পত্র দেখাতে হবে না, সরাসরি ‘জিরো ব্যালেন্স’ টিকিট দেওয়া হবে। তবে পিঙ্ক কার্ড না থাকলে মহিলাদের সাধারণ নিয়মে টিকিট কেটে যাতায়াত করতে হবে।
এই কার্ড পাওয়ার জন্য অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন করার সুযোগ রাখা হয়েছে। অনলাইনে রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে কিংবা অফলাইনে নিজ এলাকার বিডিও বা পৌরসভা অফিসে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড ও ভোটার কার্ডের মতো প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এরপর প্রশাসনিক যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য উপভোক্তাদের হাতে পিঙ্ক কার্ড তুলে দেওয়া হবে।