পোষ্য ও দূষিত জল থেকে নবজাতকের মারাত্মক ঝুঁকি, সুরক্ষিত রাখবেন কীভাবে?

বার্তা ডেস্কঃ

বর্ষাকালে ঘরে ঘরে হাঁচি-কাশির পাশাপাশি সদ্যোজাত ও শিশুদের মধ্যে বাড়ছে ‘জুনোটিক ডিজ়িজ়’ (পশু-পাখি বা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ানো সংক্রমণ)—যেমন স্ক্রাব টাইফাস, কোভিড-১৯, জলাতঙ্ক বা সালমোনেলোসিস। জমে থাকা জল, পানীয় জলে দূষণ এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে বর্ষায় জীবাণুর বংশবৃদ্ধি সহজ হয়। এ বিষয়ে নিওটিয়া ভগীরথী ওম্যান অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ড. আফজাল হুসেন গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দিয়েছেন।

কীভাবে বুঝবেন শিশু সংক্রমিত?

  • অস্বাভাবিক উচ্চ বা নিম্ন তাপমাত্রা (জ্বর)
  • দুধ বা খাবার খেতে না চাওয়া
  • ক্রমাগত কান্না, খিটখিটে মেজাজ বা অতিরিক্ত ঘুমানো
  • বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশি, ত্বকের রং পরিবর্তন ও কম প্রস্রাব হওয়া

অভিভাবকদের জন্য সুরক্ষামূলক টিপস:

  • পরিচ্ছন্নতা: শিশুকে স্পর্শ করা, খাওয়ানো বা খাবার তৈরির আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
  • ফুটানো জল: পানীয় জল সব সময় ফুটিয়ে খাবেন এবং শিশুর ব্যবহার্য বাসনপত্র স্টেরিলাইজ করুন।
  • পোষ্য থেকে দূরত্ব: বাড়িতে পোষ্য থাকলে নবজাতককে আপাতত তার স্পর্শ থেকে দূরে রাখুন।
  • মশা থেকে সুরক্ষা: মশার কামড় থেকে বাঁচাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার নিশ্চিত করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *