মঞ্চে ডলির মন্তব্যে তোলপাড়, কী জবাব দিলেন বিজয়?

বার্তা ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয় বর্মা তাঁর অসাধারণ অভিনয় দক্ষতার জন্য ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ প্রশংসিত ওয়েব সিরিজ ‘মটকা কিং’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন তিনি। তবে ট্রফি জয়ের আনন্দের চেয়েও বেশি চর্চা শুরু হয়েছে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক ডলি সিংয়ের সঙ্গে তাঁর মজার খুনসুটি নিয়ে। মঞ্চে ডলি তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলে কটাক্ষ করলে মুহূর্তের মধ্যে জমে ওঠে আসর।

সঞ্চালিকার এমন মন্তব্যের জবাবে দারুণ রসবোধের পরিচয় দেন বিজয়। তিনি রসিকতা করে বলেন, বাজার থেকে একটু লাল কাপড় কিনে ঘরে রাখলেই লাল পতাকা তৈরি হয়ে যাবে। এই মজার বাক্যালাপ নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। একই সঙ্গে, তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন এবং পরবর্তীতে ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়ানোর প্রসঙ্গও নতুন করে অনুরাগীদের আলোচনার খোরাক জুগিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *