১০ জুলাইয়ের পর অন্নপূর্ণা যোজনায় আবেদন! ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা নিয়ে বড় সুখবর দিল সরকার

বার্তা ডেস্কঃ

রাজ্যে বিজেপি সরকারের অন্যতম জনপ্রিয় উদ্যোগ ‘অন্নপূর্ণা যোজনা’-র আওতায় আবেদনকারী মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান। সম্প্রতি অগাস্ট মাসের কিস্তির টাকা সরাসরি ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। তবে যাঁরা গত ১০ জুলাইয়ের পর এই স্কিমের জন্য আবেদন করেছিলেন, তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় এবার তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। এ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং সরকার তরফে গোটা বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানান, আবেদনপত্রগুলোর পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান, যাচাই এবং অনুমোদনের কাজ দ্রুত গতিতে চালানো হচ্ছে। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ১০ জুলাইয়ের পর আবেদনকারী যোগ্য মহিলারা তাঁদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। উল্লেখ্য, ভেরিফিকেশন চলাকালীন প্রায় ১৭ লক্ষ আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ গেলেও, সরকারের পক্ষ থেকে সংশোধনের সুযোগ রাখা হয়েছে যাতে কোনো প্রকৃত উপভোক্তা এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত না হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *