মির্জা গালিব স্ট্রিটে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে চারতলা থেকে ঝাঁপ আবাসিকের!
বার্তা ডেস্কঃ
কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি ঘুপচি হোটেলে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে চারপাশ ধোঁয়ায় ঢেকে গেলে আবাসিকদের দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। চারতলার তিনতলায় আগুন লাগায় চারতলা জুড়ে কেবল ঘন কালো ধোঁয়া জমে যায়। সিঁড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে এবং লিফট বন্ধ থাকায় আটকে পড়েন বহু মানুষ। প্রাণের ঝুঁকিতে একজন আবাসিক জানলা দিয়ে নিচে ঝাঁপ দিতেও বাধ্য হন। পরবর্তীতে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ভবন থেকে মোট ৮০ জনকে নিরাপদে উদ্ধার করে।
ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। চিকিৎসাসহ নানা কাজে শহরে এসে এমন বিভীষিকাময় পরিস্থিতির মুখে পড়ে এখনো শিহ্রে উঠছেন আতঙ্কিত আবাসিকেরা। হোটেল কর্মীদের সঠিক সময়ে না পাওয়া এবং সুরক্ষার অভাব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। বেআইনিভাবে চলা এসব হোটেলের মালিকদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা, যাতে ভবিষ্যতে এমন করুণ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সম্পূর্ণ ভবনটিতে ৮ ফুট বাই ৮ ফুট মাপের একাধিক ছোট হোটেল চলত বলে জানা গেছে।