বিদায় নিচ্ছে নিম্নচাপ? জেনে নিন বাংলার আবহাওয়ার লেটেস্ট আপডেট!

বার্তা ডেস্কঃ

গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে বিহার ও ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর বড় কোনো দুর্যোগ বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রোদ ওঠার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। এর পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের চিত্র ভিন্ন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে। সমুদ্র এখনও উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *