স্বচ্ছল হয়েও অনুদান? ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ ভুয়ো আবেদনকারীদের নাম কাটবেন যেভাবে!

বার্তা ডেস্কঃ

রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা আর্থিক স্বচ্ছল ব্যক্তিরা তুলছেন কি না—তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছিল। এবার অনিয়ম রুখতে এবং আসল দুস্থদের কাছে সাহায্য পৌঁছে দিতে কঠোর পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। পোর্টালের নতুন ফিচারের মাধ্যমে এখন যে কেউ অযোগ্য উপভোক্তাদের বিরুদ্ধে অনলাইনে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

অনলাইনে অভিযোগ জানানোর সহজ নিয়ম:

  • ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর অফিশিয়াল সিটিজেন পোর্টালে প্রবেশ করুন।
  • ‘Objection and Claim’ অপশনটি নির্বাচন করুন।
  • এরপর স্ক্রিনে আসা দুটি বিকল্পের মধ্যে ‘Objection against someone’ অপশনে ক্লিক করুন।
  • অভিযুক্ত ব্যক্তির নাম, মোবাইল নম্বর, বাবার নাম ও ঠিকানার সঠিক তথ্য প্রদান করুন।
  • নির্দিষ্ট অপশন থেকে অভিযোগের সঠিক কারণ বেছে নিয়ে ‘Submit’ করুন।

অভিযোগ জমা পড়ার পর প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে এবং সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সরকারি ভাতা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *