হাত কাঁপা কি শুধুই দুর্বলতা, নাকি বড় কোনো রোগের লক্ষণ?

বার্তা ডেস্কঃ

গ্লাসে জল ঢালতে গিয়ে হাত কেঁপে যাওয়া, মোবাইলে টাইপ করতে ভুল হওয়া কিংবা কলম ধরলে লেখা বেঁকে যাওয়াকে আমরা প্রায়শই সাধারণ দুর্বলতা, দুশ্চিন্তা বা বয়সের প্রভাব বলে মনে করি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, ঘনঘন এমনটা হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে ‘এসেনশিয়াল ট্রেমর’ নামের একটি বিশেষ স্নায়বিক সমস্যা। অনেকে একে পারকিনসন্স রোগের সাথে গুলিয়ে ফেলেন, তবে দুটি কিন্তু এক নয়। পারকিনসন্সে হাত স্থির থাকলেও কাঁপতে পারে, অথচ এসেনশিয়াল ট্রেমরের লক্ষণ মূলত পেশি ব্যবহার করে কোনো কাজ করার সময় স্পষ্ট হয়ে ওঠে।

এই সমস্যায় সাধারণত হাত ও বাহু বেশি প্রভাবিত হলেও মাথা, ঘাড়, মুখ বা কণ্ঠস্বরেও কাঁপুনি দেখা দিতে পারে। শুরুতেই সতর্ক না হলে সময়ের সাথে সাথে উপসর্গগুলি আরও স্পষ্ট ও তীব্র রূপ নিতে থাকে। যদিও এই রোগের সঠিক কারণ পুরোপুরি জানা যায়নি, তবে চিকিৎসকদের মতে মস্তিষ্কের ‘সেরিবেলাম’ অংশের যোগাযোগজনিত ত্রুটি এবং বংশগত বা জিনগত প্রভাব এর জন্য প্রধানত দায়ী। তাই এটিকে অবহেলা না করে সময়েই লক্ষণগুলো চিনে সচেতন হওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *