কফির সঙ্গে লেবু মিশিয়ে ওজন কমানো কি সম্ভব, জেনে নিন আসল সত্য!

বার্তা ডেস্কঃ

ওজন কমাতে আজকাল সমাজমাধ্যমে নানাবিধ ঘরোয়া টোটকা নজর কাড়ে। সম্প্রতি খালি পেটে লেবু মেশানো ব্ল্যাক কফি খেয়ে দ্রুত ওজন কমানোর একটি ট্রিকস ব্যাপক ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এই পানীয় খেলেই নাকি দ্রুত মেদ ঝরবে। পুষ্টিবিদদের মতে, কফির ক্যাফেইন বিপাকক্রিয়া সামান্য বাড়াতে পারে এবং লেবু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্টের ভালো উৎস। তবে কফিতে লেবু মিশালেই ওজন কমানোর ক্ষমতা বহুগুণ বেড়ে যায়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। শরীরের মেদ ঝরানোর মূল চাবিকাঠি হলো সুষম খাবার, সঠিক ক্যালোরি নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম।

বিশেষজ্ঞদের মতে, চিনি ছাড়া পরিমিত ব্ল্যাক কফি মনোযোগ ও সতর্কতা বাড়াতে সাহায্য করে, তবে এটি কোনো ‘ম্যাজিক ওয়েট লস ড্রিঙ্ক’ নয়। তাছাড়া, যাঁদের গ্যাস, অ্যাসিডিটি, আলসার বা জিইআরডি-এর সমস্যা রয়েছে, তাঁদের খালি পেটে এই টোটকা এড়িয়ে চলাই ভালো। অতিরিক্ত কফি খেলে অনিদ্রা বা অস্থিরতা দেখা দিতে পারে এবং লেবুর অম্লত্ব দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। তাই সমাজমাধ্যমের ট্রেন্ডে বিভ্রান্ত না হয়ে সুস্থ উপায়ে ওজন কমাতে দৈনিক শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত জল ও সুষম খাদ্যগ্রহণের মতো স্বাস্থ্যকর জীবনযাত্রাই সবচেয়ে কার্যকরী বিকল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *