ভারতে থাকতে হলে ভারতমাতাকে সম্মান জানাতেই হবে, তোপ অগ্নিমিত্রার!

বার্তা ডেস্কঃ

দেশের জাতীয় সংগীত এবং ‘বন্দেমাতারম’ গাওয়া নিয়ে বিরোধী দলগুলোর অবস্থানের কড়া সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কংগ্রেসকে নিশানা করে তিনি স্পষ্ট জানান, এই দেশে বসবাস করতে হলে ‘ভারত মাতা’কে সম্মান জানাতেই হবে এবং এই জাতীয় ভাবাবেগের জায়গায় কোনো ধরনের দ্বিচারিতা মেনে নেওয়া হবে না।

এর পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ের নানা অশান্তি ও বিশৃঙ্খলা নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় অনুভূতি ও শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে মন্ত্রীর এই কড়া বার্তা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *