নিউ মার্কে
বার্তা ডেস্কঃ
নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিলা ও শিশুসহ নয়জনের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে কলকাতা পুলিশ। এই ঘটনায় হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের মূল মালিক বীরেশ্বর মিত্রের সঙ্গে মাত্র পাঁচ মাস আগে ১১ মাসের চুক্তিতে মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় প্রপার্টিটি লিজ নেওয়া হয়েছিল আবুর স্ত্রীর নামে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হোটেলের ঘরগুলি প্লাইউড দিয়ে বিভাজন করে তৈরি করা হয়েছিল।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, মূল মালিক বীরেশ্বরের কলকাতায় দুটিসহ মোট চারটি হোটেল রয়েছে। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চলছে। এছাড়া কলকাতার অপর হোটেল ‘যাপন’-এর দুই কর্মী ইন্দ্র পাসওয়ান ও বিজয় পাসওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে আবু জাফরের স্ত্রী ও মূল মালিক বীরেশ্বরের কোনো খোঁজ মেলেনি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং গাফিলতির দিকগুলি খতিয়ে দেখতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।