শিলিগুড়ি থেকে কলকাতা মাত্র এক টিকিটে! এসি বাসের এই সুযোগ মিস করবেন না!
বার্তা ডেস্কঃ
কর্মসূত্রে বা ব্যক্তিগত প্রয়োজনে শিলিগুড়ি ও কলকাতার মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য এল এক দুর্দান্ত সুখবর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে চালু করা হয়েছে প্রিমিয়াম ভলভো ৯৬০০ মাল্টিঅ্যাক্সেল স্লিপার বাস পরিষেবা। শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রওনা দিয়ে বাসটি ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, মালদা ও বহরমপুর হয়ে সোজা কলকাতার ধর্মতলায় পৌঁছায়। দীর্ঘ এই পথ অত্যন্ত আরামদায়ক করতে সরকারি এই বাসে রাখা হয়েছে একাধিক আধুনিক সুযোগ-সুবিধা।
যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্লিপার কোচটিতে পার্সোনাল টিভি, হেডফোন, চার্জিং পয়েন্ট এবং বিনামূল্যে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি প্রতিটি সিটে জুতো ও জলের বোতল রাখার জায়গার পাশাপাশি পরিষ্কার বিছানার চাদর, বালিশ ও কম্বল সরবরাহ করা হয়। নিরাপত্তার কথা ভেবে বাসে আধুনিক আগুন শনাক্তকরণ ও নির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীরা অনলাইন প্ল্যাটফর্ম বা এনবিএসটিসি-র অফলাইন কাউন্টার থেকে সহজেই টিকিট বুক করতে পারবেন। নির্দিষ্ট সরকারি নিয়ম ও শর্ত সাপেক্ষে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে সফরের বিশেষ সুবিধাও উপলব্ধ রয়েছে।