মুখে বারবার ঘা বা হাত-পা অবশ, শরীরে লুকিয়ে থাকা বড় বিপদের সংকেত কি এটি?

বার্তা ডেস্কঃ

আমাদের শরীরকে সচল, কর্মক্ষম এবং রোগমুক্ত রাখতে পুষ্টি উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো ‘ভিটামিন বি কমপ্লেক্স’। এটি আটটি ভিন্ন দ্রবণীয় ভিটামিনের (B1, B2, B3, B5, B6, B7, B9 এবং B12) একটি শক্তিশালী সমাহার। স্নায়ুতন্ত্রকে সচল রাখা, লোহিত রক্তকণিকা তৈরি, শক্তি উৎপাদন এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে এটি অপরিহার্য। এটি জলে দ্রবণীয় হওয়ায় শরীর জমা রাখতে পারে না, ফলে খাদ্যতালিকায় অভাব ঘটলে মুখে বা ঠোঁটের কোণে অনবরত ঘা, হাত-পায় ঝিনঝিন করা বা অবশ ভাব, অতিরিক্ত ক্লান্তি, রক্তাল্পতা, মানসিক চাপ, চুল পড়া, হজমের গোলযোগ, চর্মরোগ এবং হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।

দৈনন্দিন খাদ্যতালিকায় প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবারের সঠিক ভারসাম্য রেখে এই ঘাটতি প্রাকৃতিকভাবে মেটানো সম্ভব। ডিম, দুধ, মাছ, মাংস ও কলিজা ভিটামিন বি-১২-এর অন্যতম সেরা উৎস। পাশাপাশি সবুজ শাকসবজি, ঢাঁকি ছাঁটা চাল, লাল আটা, বাদাম, বীজ এবং ডাল জাতীয় খাবার নিয়মিত খেলে শরীর প্রয়োজনীয় ফোলিক অ্যাসিড, বায়োটিন ও নিয়াসিন পায়। তবে সম্পূর্ণ নিরামিষাশীদের বি-১২ ঘাটতির ঝুঁকি বেশি থাকে। তাই শারীরিক জটিলতা বেশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করিয়ে নির্দিষ্ট বি-কমপ্লেক্স সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *