ভিক্ষা করেই মাসে লাখ লাখ আয়! একদিনে কত পান জানলে চাকরির চিন্তাই ভুলে যাবেন?

বার্তা ডেস্কঃ

হরিদ্বারের কাঁওয়াড় মেলায় এক অভিনব সমীক্ষা চালাতে গিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছেন এক ইউটিউবার। তিনি নিজের বন্ধুকে ভিখারির ছদ্মবেশে মেলা প্রাঙ্গণে পাঠিয়েছিলেন। টানা আট ঘণ্টা হাত পেতে সেই ব্যক্তি সংগ্রহ করেন প্রায় চার হাজার টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে রসিকতার সুরে দাবি করা হয়, দৈনিক চার হাজার টাকা হিসাবে মাসে আয় হতে পারে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার বেশি। এমনকি কর্পোরেট বা আইটি চাকরি ছেড়ে এই পেশা বেছে নেওয়া ভালো বলেও রসিকতা করা হয়েছে ভিডিওতে। পোস্টটি প্রকাশ্যে আসতেই দ্রুত ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ এটি শেয়ার করতে শুরু করেন।

ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে জোর বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, ধর্মীয় স্থানে মানুষের সরল ও স্বতঃস্ফূর্ত দানশীলতাকে এভাবে পরীক্ষার নামে ব্যবহার করা কতটা নৈতিক। অন্যদিকে, প্রকৃত অসহায় মানুষদের আবেগ নিয়ে ছদ্মবেশে এ ধরনের পরীক্ষা চালানোকে সংবেদনশীলতার অভাব হিসেবেও দেখছেন অনেকে। ভারতে জনসমক্ষে এভাবে ভিক্ষাবৃত্তির ছদ্মবেশ ধারণ করা আইনত জটিলতার সৃষ্টি করতে পারে হলেও এই ঘটনায় এখনো প্রশাসনিক কোনো পদক্ষেপ বা বিজ্ঞপ্তির খবর মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *