মন্ত্রীদের বাংলো মেরামতিতে রেকর্ড খরচ, চোখ কপালে উঠবে আপনার!

বার্তা ডেস্কঃ

রাজধানীর অভিজাত লুটিয়েন্স জোনে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাসভবন রক্ষণাবেক্ষণ ও সংস্কারের পেছনে বেড়েই চলেছে বিপুল পরিমাণ অর্থ। তথ্য জানার অধিকার বা RTI-এর মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি আবাসন মেরামতির কাজে রেকর্ড ৯২.৩৫ কোটি টাকা খরচ হয়েছে। ২০১৪-১৫ অর্থবর্ষে এই ব্যয়ের পরিমাণ ছিল মাত্র ২৭.৪৭ কোটি টাকা, যা গত অর্থবর্ষের তুলনায় তিন গুণেরও বেশি। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা CPWD-এর অধীনে থাকা এই ঐতিহাসিক বাংলোগুলির রক্ষণাবেক্ষণে বিগত বারো বছরে মোট ৫৪৭.৬৮ কোটি টাকা ব্যয় হয়েছে।

মন্ত্রীদের বাসভবনে এত টাকা খরচের কারণ হিসেবে শতাব্দীপ্রাচীন বাড়িগুলির বয়সজনিত বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেছে সংশ্লিষ্ট দফতর। পাইপলাইনের ত্রুটি, বৈদ্যুতিক গোলযোগ, উইপোকার উপদ্রব এবং নিয়মিত সংস্কারের প্রয়োজনীয়তার জন্যই এই বিপুল ব্যয় বলে জানানো হয়েছে। মন্ত্রিসভায় থাকা প্রায় ৭০ থেকে ৭২ জন মন্ত্রীর আবাসন বাবদ গত অর্থবর্ষে প্রতি মন্ত্রীর পেছনে গড়ে প্রায় ১.২ কোটি টাকা খরচ হয়েছে। তবে বাড়িগুলির বয়স এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রতিটি বাংলোর সংস্কার খরচ আলাদা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *