মহাজাগতিক যুদ্ধজাহাজ নির্মাণে বড় সাফল্য, বাংলায় এল ৩৪০০ কোটির বিশাল বিনিয়োগ!

বার্তা ডেস্কঃ

দেশের প্রতিরক্ষা পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এবং জলসীমান্ত সুরক্ষার পরিধি বাড়াতে পশ্চিমবঙ্গ পেল এক বিশাল বিনিয়োগ। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণ কেন্দ্র করে মোট ৩৪০০ কোটি টাকার পাঁচটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবারের এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।

রাজ্যের এই নতুন মেগা প্রকল্পগুলির মধ্যে রয়েছে রায়চক শিপইয়ার্ড, টিম্বার পন্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, দামোদর শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, রেডিয়াল ফোর্জিং প্ল্যান্ট এবং তিন হাজার টন ওপেন ডাই ফোর্জিং প্রেস। খিদিরপুর, শালিমার, রায়চক ও ইছাপুরে একযোগে এই প্রকল্পগুলির কাজ শুরু হয়েছে। কেন্দ্রের আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়া অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগ রাজ্যের অর্থনৈতিক বিকাশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *