বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ কি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি?

বার্তা ডেস্কঃ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর প্রভাবে কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *