হাসপাতালে মীরা ভট্টাচার্য! মৃত্যুর ভুয়ো খবরে ক্ষুব্ধ সুচেতনের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বার্তা ডেস্কঃ

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত প্রায় দুই সপ্তাহ ধরে পেটে ব্যথায় ভোগার পর গত শুক্রবার রাতে অসহ্য যন্ত্রণা শুরু হলে ৭৬ বছর বয়সি মীরাদেবীকে উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সুচিকিৎসার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও এন্ডোক্রিনোলজিস্টদের নিয়ে ইতোমধ্যে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটছে এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি সুস্থ হয়ে উঠছেন।

তবে এই চিকিৎসাধীন অবস্থাতেই সোশাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য নিয়ে নানান ভুয়ো খবর ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।বিষয়টি নজরে আসতেই চরম ক্ষোভে ফেটে পড়েন বুদ্ধদেব ও মীরার সন্তান সুচেতন ভট্টাচার্য।তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা এই ধরনের ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *