ঘুম ভাঙতেই শাহরুখের অবাক করা কাণ্ড, হিনার চোখে বাদশার আসল রূপ!

বার্তা ডেস্কঃ

বলিউড অভিনেতা শাহরুখ খানের সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মীদের প্রতি অমায়িক ব্যবহারের কথা কারও অজানা নয়। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনেতা শাহরুখ খানের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের এক বিশেষ অভিজ্ঞতা শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। ছোটপর্দায় ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের সাফল্যের সুবাদে তিনি তখন পরিচিত মুখ। এক বিমানযাত্রায় আচমকাই কিং খানের মুখোমুখি হন তিনি। সেই সময় তিনি ইন্ডাস্ট্রির একেবারে প্রথম সারির তারকা না হলেও, বাদশার সহজ ও বিনয়ী ব্যবহারে মুগ্ধ হয়ে যান।

বিমানযাত্রার সময় শাহরুখ গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় হিনা প্রথমে ছবি তোলার সাহস পাননি। পরে কফি খাওয়ার জন্য ওঠার পর শাহরুখকে অনুরোধ জানালে অভিনেতা তাঁকে অপেক্ষা করতে বলেন এবং ফের ঘুমিয়ে পড়েন। হিনা ভেবেছিলেন সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু বিমান অবতরণের আগে শাহরুখ নিজে তাঁকে ডেকে ছবি তোলেন। শুধু হিনা নন, অভিনেতা অভিনব শুক্লও এক র‍্যাম্প শোয়ের ব্যাকস্টেজে শাহরুখের বিনয়ী ব্যবহারের প্রশংসা করে তাঁর এই ‘কিং সাইজ’ মনের কথা স্মরণ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *