অযোধ্যায় ‘আঁশটে গন্ধ’ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা!

বার্তা ডেস্কঃ

পবিত্র শ্রাবণ মাসে অযোধ্যায় কংগ্রেসের একটি সংবর্ধনা অনুষ্ঠানে মাছ পরিবেশন ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাইকে স্বাগত জানাতে আয়োজিত ওই ভোজসভায় মাছের পদ রাখা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ একাধিক বিজেপি নেতা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গেরুয়া শিবিরের অভিযোগ, পবিত্র রাম জন্মভূমিতে এমন আয়োজন সনাতনী ভাবাবেগে সরাসরি আঘাত এবং ঐতিহ্যের প্রতি চরম আসাম্মান। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে মুখর হওয়ার পর বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ চরমে উঠেছে।

বিজেপির এই আক্রমণ জোরালোভাবে উড়িয়ে দিয়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি দাবি করেন, অজয় রাই সম্পূর্ণ নিরামিষাশী এবং বিজেপি প্রশ্নপত্র ফাঁস ও রাম মন্দিরের অনুদান দুর্নীতির মতো আসল ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছে। প্রমাণ না দেখাতে পারলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে, অনুষ্ঠানটির আয়োজক রাম নিহাল নিষাদ মাছ খাওয়ার পক্ষে সাফাই গেয়ে জানান, নিষাদ সম্প্রদায়ের ঐতিহ্য এবং সংবিধানপ্রদত্ত অধিকার অনুযায়ী তাঁরা খাবার বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *