সিম কার্ডের নতুন নিয়মে বড় ধাক্কা, একজনের নামে সর্বোচ্চ কয়টি সিম রাখা যাবে?
বার্তা ডেস্কঃ
সোমবার থেকে দেশজুড়ে মোবাইল সিম কার্ড কেনার নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে আর ইচ্ছেমতো যত খুশি সিম কার্ড কেনা যাবে না। নতুন নিয়ম কার্যকর হওয়ায় একজন গ্রাহক দেশের বেশিরভাগ অংশে সর্বাধিক ৯টি মোবাইল কানেকশন রাখতে পারবেন। তবে জম্মু ও কাশ্মীর, আসাম এবং উত্তর-পূর্বের কিছু নির্দিষ্ট এলাকায় এই সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৬টি মোবাইল কানেকশন। টেলিকম সংস্থাগুলি জানিয়েছে, এই সংখ্যাটি কোনো একটি নির্দিষ্ট কো ম্পা নির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং সমস্ত অপারেটর মিলিয়ে মোট সংযোগের ওপর নজরদারি চালানো হবে।
কোনও গ্রাহকের নামে ইতিমধ্যেই নির্ধারিত সীমার বেশি নম্বর চালু থাকলে বা তিনি অতিরিক্ত সিম নিতে গেলে, ডিজিটাল ইন্টালিজেন্স প্ল্যাটফর্ম বা ডিপ (DIP) সিস্টেমের মাধ্যমে তা যাচাই করে আটকে দেওয়া হবে। সরকারের এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ভুয়ো সিম কার্ডের ব্যবহার রোধ করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড কমানো। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত টেলিকম সংস্থাকে এই যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ রিয়েল-টাইম সিস্টেমে রূপান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের এখন থেকে সিম কেনার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে।