ওম বিড়লার নিষ্ক্রিয়তা রুখতে সুপ্রিম কোর্টে তৃণমূল, ২০ সাংসদের পদ খারিজের দাবি!

বার্তা ডেস্কঃ

তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদের পদ খারিজ এবং লোকসভার স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তের বিলম্বকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে দায়ের করা এই আবেদনটি মঙ্গলবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য গৃহীত হয়েছে।

চলতি বছরের মে মাসে রাজ্যে সরকার বদলের পর কাকলি ঘোষদস্তিদারসহ ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্‌স পার্টি (NCPI) গঠন করেন। দীর্ঘদিন ধরে লোকসভার স্পিকারের কাছে তাঁদের সাংসদপদ বাতিলের আর্জি জানানো হলেও কোনও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত নিষ্পত্তির আবেদন জানান এবং সিদ্ধান্ত না এলে শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। স্পিকারের তরফ থেকে স্পষ্ট কোনও আশ্বাস না মেলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের পথই বেছে নিল কালীঘাট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *