স্কুলে ঢুকে শিক্ষককে বেল্ট পেটা, অভিভাবকের এমন আচরণে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

গোপালনগর: ক্লাসে ছাত্রকে শাসন করার অপরাধে স্কুলে ঢুকে শিক্ষককে বেল্ট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক অভিভাবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে। অভিযুক্ত অভিভাবককে আটক করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন। অভিযোগ, ক্লাসে বেশ কয়েকজন পড়ুয়া বিশৃঙ্খলা সৃষ্টি করায় পরিস্থিতি সামলাতে তাঁদের বকাঝকা করেন বাংলার শিক্ষক অরুণ দাস। এরপরই ওই ছাত্রের বাবা দেবব্রত দাস স্কুলে এসে সোজা প্রধান শিক্ষকের ঘরে ঢুকে পড়েন। সেখানে শিক্ষক অরুণ বাবুর সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি চরম উত্তপ্ত হয়ে ওঠেন এবং নিজের কোমরের বেল্ট খুলে শিক্ষককে মারধর শুরু করেন।

অন্যান্য শিক্ষকরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অভিভাবককে আটকান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। তাঁদের প্রশ্ন, “শিক্ষকরা কি ছাত্রদের সামান্য শাসনও করতে পারবেন না? শিক্ষকদের নিরাপত্তা কোথায়?” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *