বিদ্রোহী ২০ সাংসদকে নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত!

বার্তা ডেস্কঃ

মঙ্গলবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ২০ জন বিদ্রোহী সাংসদের অযোগ্যতা সংক্রান্ত আবেদনের বড় শুনানি অনুষ্ঠিত হয়েছে। দলত্যাগ বিরোধী আইনের অধীনে ওই ২০ জন সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত সংশ্লিষ্ট ২০ জন বিদ্রোহী সাংসদের কাছে জবাব তলব করে নোটিশ জারি করেছে।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি শোনেন। শুনানিতে লোকসভার স্পিকার ওম বিড়লার পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে উপস্থিত থেকে জানান যে, স্পিকারের দপ্তরে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং সাংসদদের কাছে জবাব চাওয়া হয়েছে। তিনি আদালতকে স্পিকার ও সচিবালয়ের নামে আলাদা নোটিশ জারি না করার অনুরোধ করেন। আদালত স্পিকারকে সরাসরি নোটিশ না পাঠালেও, মামলা নির্দিষ্ট সময়ে নিষ্পত্তির গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে অভিযুক্ত সাংসদদের কাছ থেকে জবাব চেয়ে পাঠিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, গত জুন মাসে সংবিধানের ১০ম তফসিল অনুযায়ী স্পিকারের কাছে আবেদন করা সত্ত্বেও দুই মাস ধরে কোনো সদুত্তর মেেনি। টিএমসি প্রতীকে জিতে অন্য শিবিরে যোগ দেওয়া ওই সাংসদদের দ্রুত অযোগ্য ঘোষণার দাবি জানিয়েই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *